কুমিল্লায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় শাড়ি জব্দ


কুমিল্লায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় শাড়ি জব্দ


(মো: শাহীন আলম, চৌদ্দগ্রাম )

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ ভর্তি কোটি টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের ১৯৪০টি শাড়ি আটক করেছে বিজিবি। রোববার বিকেলে শাড়িগুলো কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।
বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার গোলাম সারোয়ার জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সকালে চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের সাহেবের টিলা নামক এলাকা থেকে ভারতীয় পণ্যভর্তি একটি পিকআপ আটক করা হয়। পরে সেটি তল্লাশী চালিয়ে ১৯৪০টি ভারতীয় উন্নতমানের শাড়ি পাওয়া যায়। ভারত থেকে পাচার হয়ে আসা শাড়িগুলো ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে নেয়া হয়। ভারতীয় পণ্য উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি দাবি করেন।

No comments